দোহারে রেকর্ডকৃত জমি ও দোকান দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঢাকার দোহার উপজেলার মেঘুলা এলাকায় রেকর্ডকৃত জমি ও দোকানঘর দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. রোকনুজ্জামান রোকন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রোকনুজ্জামান রোকন বলেন, উপজেলার মেঘুলা মৌজার, ১৫৩ ও ৭নং খতিয়ানে ৩৬৮, ৩৯৭, ৩৬৬, ৩৬৯, ৩৯৪, ৩৯১, ৩৯৮, ৩৯৬, ৩৯৫, ৩৬৮, ৩৯০ এর দাগের রেকর্ডকৃত জমির বৈধ মালিক আমার পিতা আমিন উদ্দিন। এবং ওয়ারিশ সূত্রে মালিক আমি।
তিনি জানান, ওই জমিতে ২০২৩ সালে সাগর নামে এক ব্যক্তিকে ভাড়ায় জায়গা দেন। পরবর্তীতে সাগর দোকান বন্ধ করে চলে গেলে পরে শহিদুল ইসলাম নামে ব্যবসায়ীর কাছে দোকানঘরটি ভাড়া দেই, পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আব্দুস সালাম শিকদার গং তাদের জায়গা দাবি করে আমার দোকানের ভাড়াটিয়াকে হুমকি দেয় এবং জমি ও সেখানে থাকা দোকানঘর দখলের চেষ্টার করেন।
ভুক্তভোগীর দাবি, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম শিকদার গংরা প্রভাব খাটিয়ে তার রেকর্ডকৃত সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
তিনি বলেন, আমার মালিকানাধীন জমির একটি অংশে বর্তমানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত রয়েছে। জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে আমি আইনগতভাবে উচ্চ আদালতের শরণাপন্ন হই এবং আমার পক্ষে রায় প্রদান করা হয়। আমি সবসময় বিদ্যালয় ও কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে এসেছি। বিদ্যালয়ের কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও আমি আন্তরিক। বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী যতটুকু জমি প্রয়োজন হবে বিদ্যালয়ের স্বার্থে আমি দিতে রাজি আছি। আমার এই সদিচ্ছার সুযোগ নিয়ে কিছু ভ‚মি দখলকারী আমার বৈধ ও রেকর্ডকৃত সম্পত্তি দখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত করে এই সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *