নিজস্ব প্রতিবেদক: একতা মানবতা ও ভালোবাসার বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মোড়া একতা যুব সংঘের ১০ বছর উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে দোহার বাজার সংলগ্ন অলিভ এন্ড ফিক রেস্টুরেন্টে মৌড়া একতা যুব সংঘের আয়োজনে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা বিগত দিনের পথ চলার বিভিন্ন স্মৃতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন এবং আগামি দিনগুলোতে মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকার প্রত্তয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মৌড়া যুব সংঘের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রিফাত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌড়া একতা যুব সংঘের আহবায়ক তাহসান হৃদয়, সদস্য সচিব ডা: মাসুদ হোসেন, উপদেষ্টা সিয়াম মৃধা, বিল্লাল শরিফ, পরিচালক কবির হাসান, রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদি হাসান সিফাত, সাবেক সহ-সভাপতি ইসহাক হোসেন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
