দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রমিক দলের নেতার অন্যায়ের প্রতিবাদ করায় কালবেলার সাংবাদিক মো. নুরুল ইসলাম তানিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব দোহার ( ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন) । এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫ টায় দোহারের কালেমা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুলিশ প্রশাসন।
মানববন্ধনে বক্তারা কালবেলার সাংবাদিক তানিমের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, ‘আমাদের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এবং পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু এখন আসামীরা গ্রেফতার হয় নি। তাদের শ্রমিক দল থেকে বহিষ্কার করা হয় নি তা অত্যন্ত নিন্দাজনক।
তাঁরা আরও বলেন, নুরুল ইসলাম তানিম নটর ডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। বক্তারা বলেন, ‘আমাদের সংসদ সদস্যও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছোটভাই হিসেবে নুরুল ইসলাম তানিমের ওপর হামলার ঘটনায় আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।’
এ হামলার সাথে সরাসরি জরিত দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আউয়াল মেম্বার ও দোহার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক উরফে রেজ্জেক এখন ও দল থেকে বহিষ্কার হয় নি। মানববন্ধন থেকে তাদের বহিষ্কারের দাবী জানানো হয়।
উল্লেখ্য যেএর আগে গত শনিবার (২৯ আগস্ট) দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে লাইনের শ্রমিকদলের নেতার অনিয়মের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সাংবাদিক কালবেলার দোহার উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম তানিমের ওপর হামলার হয়।
তানিমের অভিযোগ, অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়া হয়। এ সময় তাঁর অসুস্থ স্ত্রী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁকেও লাঞ্ছিত করে মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নেওয়া হয়।
এ ঘটনায় দোহার থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর ছিদ্দিক।
