দোহারে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলায় মিন্টু (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মিন্টু উপজেলার চর লটাখোলা গ্রামের মজিবর মাদবরের ছেলে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর লটাখোলা গ্রামে অভিযান চালিয়ে মিন্টুর নিজের মুদি দোকান থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থদণ্ড করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *