নিজস্ব প্রতিবেদক: দোহারে উপজেলায় মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ ও উপজেলা কমিটির উদ্যোগে র্যালী ও পথসভার মধ্যদিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করে। বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি লাকী আহমেদ এর ভার্চুয়াল উপস্থিতি ও সিনিয়র সসভাপতি আ. হামিদ ইন্তাজীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাহীম কমিশনারের সঞ্চালনায় প্রধান আলোচক আঞ্চলিক জেলা সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন পল্লব।
আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি, মোহাম্মদ রাব্বিল, জালাল উদ্দিন আহমেদ, মহিউদ্দিন মাতবর, সামাদ মাতবর, রফিক তালুকদার, যুগ্ম সম্পাদক হায়দার বেপারী, জাহাঙ্গীর চোকদার, এইচ এম আরিফ, সেখ সোহেল রানা, বাসুদেব চন্দ্র, মাঠ পরিদর্শক খন্দকার রাসেদ, পৌরসভা সভাপতি সাইফুল কবির বাবু, সেক্রেটারি মেহেদী হাসান সাদ্দাম বেপারী , ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাজী আব্দুর রাজ্জাক , জন গমেজ, ডেভিড গমেজ, নাজমা, রহিমা, চৈতি, রনি, বাবু, মেহেদী , মনিরুল ইসলাম ও রাজীব শরীফ প্রমুখ।
