নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নবাবগঞ্জ উপজেলা শাখা৷ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দরা৷ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলুর সুস্থতা কমনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নবাবগঞ্জ উপজেলা শাখা সভাপতি মো. জনি মিয়া, সাধারণ সম্পাদক সোলাইমান, কোষাধ্যক্ষ মো. নাফিজ, দপ্তর সম্পাদক মো. মোস্তাকিন হোসেন, জেলা দপ্তর সম্পাদক মো. বাপ্পি।
