দোহারে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিস্ফোরণের শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত আটজন আহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত আটজন আহত হয়েছে। শুক্রবার(২৪ মে) বেলা তিনটার দিকে উপজেলার থানার মোড়ের সামনে জামিয়া ইসলামিয়া দারুন নাজাত মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত আটজন আহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে তিনজন দগ্ধ হওয়ায় তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *