নবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মাজেদ খন্দকার@ মানিক(৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের কলাকোপা কোকিল-প্যারি উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ খন্দকার@ মানিক উপজেলার কলাকোপা ইউনিয়নের খন্দকার নোয়াদ্দা গ্রামের মরহুম খন্দকার আব্দুল হামিদের ছেলে। তিনি কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কলাকোপা কোকিল-প্যারি উচ্চ বিদ্যালসংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আব্দুল মাজেদ খন্দকার@ মানিককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়া ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জালাল বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *