নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সিগারেট বাকি না দেয়ায় আব্দুল হালিম (৫৫) নামে এক চা বিক্রেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আব্দুল হালিমের শারীরিক অবস্থা শঙ্কাটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পালামগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকার দোহার উপজেলায় সিগারেট বাকি না দেয়ায় আব্দুল হালিম (৫৫) নামে এক চা বিক্রেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আব্দুল হালিমের শারীরিক অবস্থা শঙ্কাটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পালামগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ‘এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা সিসিটিভির ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
