নিজস্ব প্রতিবেদক: আজ ০৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় থেকে দোহারের উজান গণগ্রন্থাগার এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ডাঃ হরগোবিন্দ সরকার (অনুপ) শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও তার নিজ উদ্যোগে ওষুধ বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন উজান গণগ্রন্থাগার এর সহ-সভাপতি কাজল সূত্রধর, ফকির মাহবুব আলম, মাহমুদ নাহিদ, সাধারণ সম্পাদক নোমান বিবাগী, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার পাল, কোষাধ্যক্ষ জুহাদুল ইসলাম রাজু ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কাইয়ূম, মোসারফ হোসেন, শম্ভুনাথ মোদক, আলাউদ্দীন খন্দকার( ব্যবস্থাপক পদ্মা ব্যাংক), সাংবাদিক ফারুক আহমেদ, আতাউর রহমান সানী (সম্পাদক জাগ্রত জনতা),কবি মুজিব রহমান, কবি প্রবীর পাল, কাজী জুনায়েদ, রুপন দাস, সোহেল হোসেন, হৃদয় বেপারীসহ আরো অনেকে। চিকিৎসা সেবা শুরুর আগে ডাঃ হরগোবিন্দ সরকার (অনুপ) উজান গণগ্রন্থাগারকে অর্ধশতাধিক বই অনুদান হিসেবে প্রদান করেন।
