নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে, উপজেলার শোল্লা বৈদ্দার মোড় এলাকা থেকে, মঙ্গলবার সন্ধ্যায়, দুই হাজার পিস ইয়াবা ও ১শ’পাঁচ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিলকে গ্রেফপ্তার করেছে। শাকিল যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ী শাকিল ও তার সহযোগী শহিদ, রাসেলসহ আরো বেশ কয়েক জন দীর্ঘদিন ধরে উপজেলার শোল্লা, যন্ত্রাইল,কৈলাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও দোহার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা, চোলাই মদসহ অনান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে, নবাবগঞ্জ থানা পুলিশ, উপজেলার শোল্লা বৈদ্দার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শাকিলকে গ্রেফপ্তার করেছে। এসময় তার কাছে দুই হাজার পিস ইয়াবা ও ১শ’পাঁচ লিটার চোলাই মদ পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, নবাবগঞ্জে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। যতই শক্তিশালী হউক মাদক ব্যবসায়ী তাকে গ্রেফপ্তার করা হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সকল মহলে সহযোতি কামনা করেন।
