দোহারের সুতারপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ  ঢাকার দোহারের ৫ নং সুতারপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুতারপাড়া ঈদগাহ্ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন পর দোহারের সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যারা পরাজিত হয়েছে তাদের নিয়ে একসাথে কাজ করে সমাজের মানুষের জন্য কাজ করে যেতে হবে। আসছে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে হলে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

সুতারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মো.নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, বাসার মৃধা,সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ বেপারি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আবেদ সওদাগর

উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। পরে নব নির্বাচিত ইউপি সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে চেয়ারম্যানসহ অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *