দোহারে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আয়েশা বেগম (৩৭) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আয়েশা বেগম উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো কালিজিরা চক এলাকার দলিল উদ্দিনের (দলা দেওয়ান) স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে আয়েশা বেগম তার দেবরের শিশু পুত্র সাজ্জাদুল (৫) কে নিয়ে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করার উদ্দেশ্যে নদীতে নামেন। পদ্মা নদীতে তীব্র স্রোত ও হঠাৎ গোল চক্করে আয়েশা ও সাজ্জাদ পানিতে তলিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম নৌকা নিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করলেও আয়েশা নদীতে স্রোতের প্রবণতা বেশি থাকায় অল্প সময়েই পানিতে তলিয়ে যায়।
পরে পুলিশ ও ডুবুরির একটি দল এসে অনেক খোঁজাখুজি করেও নিখোঁজ আয়েশাকে উদ্ধার করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *