কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকা থেকে জাল টাকা তৈরীর সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ টাকাসহ কবিতা আক্তার রুমা (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার নৃতৃত্বে অমৃতপুর হাজী ফরিদ উদ্দিনের ভাড়াটিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা তৈরীর মুল হোতা ওই নারী স্বামী মোঃ মিনার (৪৪) পালিয়ে যায়। এসময় ওই নারীর রুম থেকে জাল টাকার তৈরীর সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওই নারী মুন্সীগঞ্জ জেলা সদরের বাসিন্দা।
