কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও সাইকেল বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ২০-২১ অর্থবছরের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও সাইকেল বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অনুষ্ঠান শেষে  এক’শজন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা ও একটি বাই  সাইকেল প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *