সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মা
নিখোঁজ সবুজ কেরানীগঞ্জ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। গত ৩১ আগস্টে নিখোঁজের ঘটনায় তার বড় ভাই পারভেজ হোসেন এ নিয়ে সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার সকালে নিখোঁজের বড় ভাই পারভেজ হোসেন এর সাথে কথা বলে জানা যায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় কাউকে না বলে ছোট ভাই রায়হান হোসেন সবুজ বাড়ি থেকে বেড়িয়ে যায়। এর পর আর বাড়ি ফেরেনি। আত্বীয়-স্বজন, কলেজের বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছেনা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাড়িতে ফেলে গেছে।
সিংগাইর থানার শান্তিপুর পুলিশ ফাঁড়ির তদন্তকারী ইনচার্জ খালিদ মনসুর বলেন, ১৯ আগস্ট নিখোঁজ হলেও থানায় জিডি হয়েছে গত ৩১ আগস্ট। এবিষয়ে তদন্ত চলছে, আশা করছি খুব দ্রুত কলেজ ছাত্রের সন্ধান পেয়ে যাব।
