ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার নারিশা ওয়ার্ডের কৃতি সন্তান রফিকুল ইসলাম বেপারীর (লন্ডন প্রবাসী) ব্যক্তিগত অর্থায়নে অত্র এলাকার দুইশত জন গরিব দুখিনীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় রফিকুল ইসলামের নিজ বাসভবনের সামনে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় নতুন শাড়ি হাতে পেয়ে সবাই আপ্লুত হয়ে পড়েন।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারিশা ইউপি সদস্য আমিনুল ইসলাম জিকু বেপারী, নারিশা ইউপি মহিলা সদস্য পুষ্প বেগম, হুমায়ূন কবির, আনিস রানা, হাজী মালেক বেপারী, আসাদুল ইসলাম বাবু বেপারী, সালাম বেপারী, ইকবাল মাহমুদ, কুদ্দুস বেপারী প্রমুখ।
