নবাবগঞ্জে মাহেন্দ্রার চাপায় শিশু নিহত

শাহিনুর রহমান : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাটিবাহী মাহেন্দ্রা গাড়ির চাপায় সিনহা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের দক্ষিণ মেলেং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনহা ঐ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে সিনহা পায়ে হেঁটে তার চাচার বাড়ির দিকে যাইতে ছিল। রাস্তার পাশদিয়ে মাটিবাহী একটি মাহেন্দ্রা গাড়ি যাওয়ার সময় সিনহাকে চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ঘাতক গাড়িটিও জব্দ করা হয়। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যপারে আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *