দোহারে জাহাজ মালিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় জাহাজ মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চৈতাবাতর এলাকায় ইঞ্জি মেহবুব কবিরের নিজ বাসভবন প্রাঙ্গণে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগতিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার মেহবুব কবির। এসময় তিনি আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত কাগ্রো ভেসেল ওনার্স এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন।
তিনি আরও বলেন আমাদের সেক্টরের বর্তমানে যে অবস্থা যা আগে কখনো তৈরি হয়নি। জাহাজ ব্যবসায়ীদের কোনঠাসা অবস্থা হয়ে পরেছে। আপনারা যদি এ অবস্থার পরিবর্তন চান তাহলে আমরা আপনাদের নিয়ে নির্বাচনে দাঁড়াবো। আপনাদের অবস্থা পরিবর্তনে কাজ করবো ইনশা আল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। এসময় মো. মাহাবুবুর রহমান বলেন, জাহাজ ব্যবসা সরকারের আয়ের একটি অন্যতম মাধ্যম। বিভিন্ন কারণে এই ব্যবসা আজ বন্ধ হয়ে যাচ্ছে। তাই যে কোন মূল্যে সিন্ডিকেট ভেঙ্গে আমাদের নিয়মের মধ্যে আসতে হবে।জাহাজ ব্যবসায়ী ও বিসিভোয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, জাহাজ ব্যবসায়ী জাহাঙ্গীর আকন, মিজানুর রহমান, মহসিন শিকদার চঞ্চল, মো. সালাহউদ্দিন, মো. মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান মিশু, আবু বকর, আক্তার হোসেন, মিলন বেপারী, আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো. মিলন শিকদার, অলি উল্লাহ, শাহ জামালসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *