দোহার গণকল্যাণ সোসাইটি ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

মো. সুজন হোসেন:  ঢাকার দোহার উপজেলায় সামাজিক সংগঠন দোহার গণকল্যাণ সোসাইটি কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট ১ম ও ২য় ব্যাচ কোর্সের ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) সকালে দোহার গণকল্যাণ সোসাইটির জয়পাড়া কার্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস.এম বিপ্লব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনিজ প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী (অতি.দা) প্রকৌশলী ইসতিয়াক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা লায়ন আব্দুস সালাম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন দোহার গণকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক এড. মাহদী হাসান।
আরও উপস্থিত ছিলেন,দোহার গণকল্যাণ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান,অর্থ সম্পাদক ভবতোষ রাজবংশী, ত্রাণ বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ঈমানী, প্রচার সম্পাদক মোয়াজ্জেম, আইসিটি সম্পাদক সোহেল মাহমুদ, সদস্য কামরুল হাসান,হাসান কাজী, আবু কায়সার জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *