নবাবগঞ্জে জুতার ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মো. জিদান  (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকার মিটফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জিদান উপজেলার তেলেঙ্গা গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে এবং কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জিদানের চাচা মো. ফারুক জানান, জিদান পরিবারের সাথে তার নানা বাড়ি উপজেলার পাড়াগ্রাম মধুপুুরে বেড়াতে যান। বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাত ১০টার দিকে বাহিরে যাওয়ার জন্য জুতা পড়তে যায় জিদান। এসময় জুতার ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয় ওঝা ডেকে ঝাঁড়-ফুঁক দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *