ভালুকায় বাসচাপায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন নারী ও শিশু রয়েছে। এ সময় বাসে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, আজ সকালে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারটি বাসের সামনের অংশের নিচে পড়লে প্রায় ১০০ ফুট পর্যন্ত ছেঁচড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে থাকা ছয় যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রাইভেটকারটি কেটে লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *