মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রউফকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার (২২ আগস্ট) বেলা ১২ টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার সরস্বতীপুর আকন্দপাড়ার আব্দুর রশিদের পুত্র।
থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েল জানান, মাদক মামলায় আব্দুর রউফের বিরুদ্ধে নওগাঁর একটি আদালত ২ বছরের সাজা ঘোষণা করেন। আদালতের রায় ঘোষনার পর থেকে আব্দুর রউফ পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
