নওগাঁয় অটোরিক্সা ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় অটোরিক্সা ছিনতাই কারীর সক্রিয় ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোর রাতে জেলার বিভিন্ন স্থাানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, সদর উপজেলার খাগড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে নয়ন (২৮), খাস নওগাঁ মহল্লার গোলাম মোস্তাফার ছেলে রাজিব আহম্মেদ (৩০), মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত রহিমের ছেলে রফিকুল ইসলাম (২৩), গোলাম রাব্বানীর ছেলে জুয়েল হোসেন (২৯)।

শনিবার দুপুরে সদর মডেল থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, ১৯ আগস্ট রাত ৯ টায় মান্দা উপজেলার ভোলা বাজার থেকে রাসেল নামে একজনের অটোরিক্সা ২৫০ টাকায় ভাড়া করে নিয়ে মহাদেপুরের চকগৌরী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। চকগৌরী বাজারে পৌছলে চালকে কুতুবপুর গ্রামে নেমে দেওয়ার জন্য বললে চালক সেখানে যাওয়ার পথে তাড়াতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগে আসামিরা চালকের গলা ও মুখ চেপে ধরে ও মারপিট করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।

পরে ওই চালক অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ২১ আগস্ট সদর থানায় মামলা দায়ের করলে সেই মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থাানে অভিযান চালিয়ে অটো চার্জারসহ ওই চার আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এই ঘটনার সাথে জড়িত বলে আসামিরা স্বীকার করে।
এসময় প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও আবু সাঈদ, সদর মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহোরাওয়ার্দী হোসেন, তদন্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসানসহ পুলিশের অন্যান্যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *