দোহারে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ঐতিহ্যবাহী কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. গিয়াস উদ্দিন আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো মাহবুবুর রহমান।
এসময়  মো. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি আরও বলেন তোমাদেরকে ভালো ফলাফল উপহার দিতে হবে, যেন বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিনের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়াামী লীগের যুগ্ম সম্পাদক মো. আওলাদ হোসেন, ঢাকা জেলা  পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো. মনির হোসেন, আওয়ামীলীগ নেতা  সালাউদ্দিন, শেখ শাহবুদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আবু তালেব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও  শিক্ষার্থী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *