সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখান উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিকলীগের সিরাজদিখান উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিগত ১৫ জানুয়ারি রোববার বেলা ১১ টায় কমিটির অনুমোদন দিলেও গত বুধবার রাতে মুন্সিগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের ১নং যুগ্ম আহব্বায়ক আব্দুস সাত্তার ঢালী, যুগ্ম আহব্বায়ক মো. আনোয়ার হোসেন ও সদস্য সচিব শেখ আরফান হোসেন স্বাক্ষরিত চূড়ান্ত কমিটির অনুমোদন পত্রের এক প্যাডে উপজেলা শাখার শ্রমিক লীগের ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা দেন জেলা কমিটি।
মুন্সিগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শেখ আরফান হোসেন জানান, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত মোতাবেক মুন্সিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের লক্ষে এই নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়াও নতুন কমিটিতে রয়েছেন কার্যকরী সভাপতি আ. রহিম খান, সহ-সভাপতি শহিদুল ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জিহাদ জিতু, সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক নূর হোসেনসহ ৪৫ জন।
