সিংগাইরে বসতবাড়ী আগুনে পুড়ে ছাই

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বসতবাড়ী আগুন পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর বাজার সংলগ্ন পূর্বপাড়া এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই এলাকার নাজিমুউদ্দিন(৬০)।

স্থানীয়রা জানান,নাজিমুদ্দিনের বাড়ীতে শুক্রবার কেউ না থাকায় হঠাৎ দুপুর ১২ টার দিকে পাশের লোকজন আগুন দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানো চেষ্টা করে। ততক্ষনে বাড়ির ৩টি ঘর সম্পূর্ন পুড়ে যায়। এদিকে,সিংগাইর ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রন আনে। আগুনের সূত্রপাত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *