নবাবগঞ্জে মামা ভাগ্নের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মামা ভাগ্নের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাদাবাজি প্রতারণাসহ নানা অভিযোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের ফটকের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে কয়েক শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভোক্তভোগী হিরো বলেন, সম্রাট ও মিঠু দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে চাদা নিচ্ছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার মৎস খামার ভাংচুর সহ আমাকে বিভিন্ন ভাবে ফাসানোর হুমকি দেন। বর্তমানে তাদের কর্মকান্ডে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে আমরা আমাদের সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও উপজেলা প্রশাসনের আশ্রয় চেয়ে মানবন্ধন করতে বাধ্য হয়েছি।

নাম প্রকাশে অনইচ্ছুক একজন বলেন, সম্রাট এবং মিঠু তারা নিয়মিত মাদক বিক্রি করে ও সেবন করে। তারা আমাদের এলাকার যুব সমাজকে শেষ করে দিচ্ছে। তারা এলাকায় মোটর সাইকেল বহর নিয়ে দাপিয়ে বেড়ায়। কেউ কিছু বললেই মার খেতে হয়। আমরা এলাকাবাসী এই মামা ভাগ্নের হাত থেকে প্রতিকার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *