দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  শুক্রবার দুপুরে ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর তার নিজ এলাকায় কুয়েত ফাউন্ডেশনের অর্থায়নে একটি মসজিদ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করে খুব শীঘ্রই বাংলাদেশ অর্থনৈতিক ভাবে আবার ঘুরে দাঁড়াবে। এসময় উপস্থিত ছিলেন ত্বত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা: এ,আর খান, সাবেক আইজিআর খান আব্দুল মান্নান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *