মো.কামাল হোসেন : ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার যৌথসভা অনুষ্ঠিত হয়।শুক্রবার(২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জয়পাড়ার হাজেরা মেনশনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো.হাফেজ ইসমাইলের সভাপতিত্বে ও মো.সুলাইমান বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মো.হাসমত আলি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সহকারী সাংগঠনিক সম্পাদক টি এম মাহফুজ হোসেন। আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামি শ্রমিক আন্দোলন , ইসলামি যুব আন্দোলন , ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও মুজাহিদ কমিটির থানা এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নির্ধারনের বিষয়ে আলোচনা করা হয়।
