ঢাকার দোহারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘বছরের ৩৬৫ দিনই মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৬৬তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন দোহার শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জয়পাড়া থানার মোর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের সামনে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন দোহার শাখার নির্বাহী সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মোকলেছুর রহমান মজনু, সহ-সভাপতি সামাদ মেম্বার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, জামাল আহমেদ, আবুল মাদবর, শিউলি আক্তার, জয়নাল আবেদিন মনজু, কাজী জাফরসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *