দোহারে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ‘নাগরিক তথ্য দিন, নিরাপদ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষ্যে দোহার থানা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন, ওসি (তদন্ত) আরাফাত হোসেন, সেকেন্ড অফিসার এস আই শেখ মোহাম্মদ নাসির, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, ঢাকা দক্ষিণ তাতিঁলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম.এ হান্নান, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান সুরুজ আলম, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন সুরুজ, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *