ঢাকার কেরানীগঞ্জে লেপ-তোষকের দোকানে আগুন : নিহত ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিউদ্দিন মহি (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটি থেকে আগুনের ফুলকি নিচে পড়তে থাকে। এতে খুঁটির নিচে থাকা ‘আল আরাফ’ নামে একটি লেপ-তোষকের একটি দোকানের তুলার ওপর আগুনের ফুলকি পড়লে পুরো ঘরে মুহূর্তেই আগুন ধরে যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা মহিউদ্দিনকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *