দোহারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “মাদক’কে না বলুন, বাল্যবিবাহ বন্ধ করুন” এই স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় “বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর উদ্যোগে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস – ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার ফুলতলায় অবস্থিত বাসকের অফিসে আলোচনা সভা সম্পন্ন হয়। সভা শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে ফুলতলা থেকে শুরু হয়ে পদ্মা কলেজ প্রদক্ষিণ শেষে পুনরায় ফুলতলা বাজারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসক এর সভাপতি রাফেল মিয়া, সিনিয়র সহ-সভাপতি সবুজ সরকার, সহ-সভাপতি শাহিন আহমেদ, পনির হোসেন, ইমরান হোসেন, শেখ রহমান, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. রফিক, সদস্য মো. তাছের, মো. সোলেমান, মো. মোয়াজ্জেন, শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এ.এস.আই সুজিত কুমার সরকার প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *