জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে আজ বুধবার (১১ নভেম্বর) ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছেন দোহার উপজেলা প্রশাসন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করেন দোহার উপজেলা প্রশাসন। বিজয়ীদের পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড প্রতিযোগিতার সভাপতি দোহার উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড প্রতিযোগিতার সদস্য সচিব দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খালেক প্রমুখ।
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জুনিয়র শাখায় প্রথম স্থান অধিকার করেছেন ড্যাফোডিলস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম। অন্য চার বিজয়ী হলেন, ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এশা, বেগম আয়েশা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মো. আক্তার, নারিশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল হোসেন ও ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী শিফা মারিয়া। সিনিয়র শাখায় প্রথম স্থান অধিকার করেছেন মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. শাফিন হোসেন, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ফারাবী ফিরোজ ও লিজা আক্তার। চতুর্থ স্থান অধিকার করেছেন সরকারি পদ্মা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. নুর আলী ও পঞ্চম স্থান অধিকার করেছেন জয়পাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মুকাররম। বিজ্ঞান মেলায় জুনিয়র শাখায় ‘বিশুদ্ধ পানি সংকট চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি’ প্রকল্পের জন্য প্রথম স্থান অর্জন করেছেন নারিশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল হোসেন। ‘পলিথিন হতে পেট্রোল উৎপাদন’ প্রকল্পের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছেন জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. কাইয়ুম। ‘নিরাপদ সড়ক ব্যবস্থা’ প্রকল্পের জন্য তৃতীয় হয়েছেন ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সালামন। সিনিয়র শাখায় ‘পরিবেশ বান্ধব জ্বালানী সাশ্রয়ী গ্যাস’ প্রকল্পের জন্য প্রথম হয়েছেন জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজের মোহাম্মদ শিকান্দার ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো. নুর আলী। সকলের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আফরোজ আক্তার রিবা বলেন, সকলের প্রকল্পগুলোই ভালো হয়েছে। তোমাদেরকে এভাবেই পরিবেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *