জয়কৃষ্ণপুর সঃ প্রাঃ বিঃ বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরষ্কার বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও কঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মো. লুৎফর রহমান। উদ্বোধক ছিলেন, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো. মান্নান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল ইসলাম, শিকারীপাড়া সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *