ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মো. নাজমুল হোসেনঃ ঢাকার নবাবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামিমুল হক শিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন মিঞা, আওয়ামীলীগ নেতা শামসুল হক, মোতালেব হোসেন, সমাজ সেবক কামাল হোসেন, সাবেক ছাত্র নেতা আশিকুজ্জামান হিরন, যুবলীগ নেতা মামুন মোল্লা সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *