চুড়াইন প্রিমিয়ার লীগে কিংস বয়েজ চুড়াইন চ্যাম্পিয়ন

মো. নাজমুল হোসেনঃ ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী চুড়াইন সাংস্কৃতিক সংঘের তিন ব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠের সমাপনী দিনে প্রিমিয়ার লীগ সিজন ফাইভের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী চুড়াইন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় উদ্বোধক ছিলেন ঢাকা-১ আসনের সাংসদ সদস্য সালমান এফ রহমানের প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয়। ভাস্কর ক্রান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু । বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য এস.এম সাইফুল ইসলাম, চুড়াইন ইউপি চেয়ারম্যান জলিল বেপারী, অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, আওয়ামীলীগ নেতা বাসেত প্রামানিক, শাহিন খান, অত্র ক্লাবের উপদেষ্টা শেখ আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা বৈদ্যদেব চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম লকেট, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্তসহ ক্লাবের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *