বিপ্লব ঘোষ : ঢাকার নবাবগঞ্জের কুঞ্জকানন সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যন্ত্রাইলের কুঞ্জকানন ভবনের ইছামতি নদীর পাড়ে এ অনুষ্ঠান করা হয়।
শিক্ষাবিদ ও কবি মানবেন্দ্র দত্ত এতে সভাপতিত্ব করেন। কবি গোলাম আবুল হোসেনের সঞ্চালনায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের কবিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বপন রানী বক্সী, শাহিদ-উল-ইসলাম, আবুল কাশেম, জুয়েল মাহমুদ প্রমুখ।
