জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার ৬

মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে জুয়া নির্মূল অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের মধ্যে কাশিপুর গ্রামের ধানক্ষেত থেকে জুয়া খেলা অবস্থায় কাশিপুর গ্রামের মো. আবুল হোসেন (৪০), মো. বাদল ইসলাম (২৪), মো. আ. রশিদ (৪৫), মো. আ. রহিম (৩৫), মো. ইয়াছিন আলী (৫৬) ও মো. জাহাঙ্গীর আলম (২৮)’ কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *