সিংগাইরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সংলাপ অনুষ্ঠিত

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : “সামাজিক পূঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ(লোকমোর্চা)প্রকল্প” আওতায় প্রাথমিক শিক্ষায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার সাথে লোকমোর্চার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে মধ্য সিংগাইর ওয়েভ ফাউন্ডেশনের সভা কক্ষে হাজী আব্দুল বারেক খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. হাবিবুল ইসলামেরর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নারগিস আক্তার প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, প্রাইমারী শিক্ষায় অনেক পরিবর্তন এসেছে। আমি ও আমার সহকারী শিক্ষা অফিসার নিয়মিত স্কুল ভিজিট করে থাকি। এ উপজেলায় ঝড়েপরা ছাত্র/ছাত্রী সংখ্যা নাই বলেই চলে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা লোকমোর্চা কমিটির সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,বীরমুক্তিযোদ্ধা অলোক সাহা,হেলাল উদ্দিন,রমিজউদ্দিন,ইজ্জত আলী,মহসিন মিয়া,লিটন মিয়া,মমতাজ বেগম,রাশেদা আক্তার ও সাংবাদিক মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।

এ সময় মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সংলাপের সভাপতি হাজী আব্দুল বারেক বক্তব্যে শেষে সভার সমাপ্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *