মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পাইকেরছড়া ইউনিয়নে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কর্মসূচির সহিত বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর ২০২৩) সকাল ১১ টায় পাইকের ছড়া ইউপি কার্যালয় পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পাইকের ছড়া ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সভায় পাইকের ছড়া ইউনিয়নের চেয়ারম্যান, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, নিকাহ্ ও তালাক রেজিস্টার কাজী, ইউনিয়নের ঈমাম, হিন্দু বিবাহ রেজিষ্টার , সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মাজেদুল হক সরকার (জেলা ব্যবস্থাপক সেল্প), হিতেশ কুমার রায় (এ্যাসোসিয়েট অফিসার সেল্প) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন পাইকেরছড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার , সভাটি পরিচালনা করেন, মাজেদুল হক সরকার (জেলা ব্যবস্থাপক সেল্প)। সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির কার্যক্রম ও গেম এর মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয় এবং উপস্থিত সবার মতামত গ্রহণ করা হয়। পাইকের ছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, ইউনিয়ন থেকে ভুয়া জন্ম সনদ, বয়স বৃদ্ধি ও বাল্যবিবাহ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করার আহ্বান জানান ।
কাজী মাহমুদুল হাসান জানান, অন্য এলাকার কাজী এসে বা অন্য এলাকায় গিয়ে বিয়ে রেজিষ্ট্রির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা দরকার। সভায় সবার বাল্যবিবাহ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে যৌক্তিক উপস্থাপনা দেন জনাব, মাজেদুল হক সরকার। বাল্যবিবাহ বিষয়ে কর্মসূচির অবস্থান তুলে ধরেন। সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা ও সচেতনতাই পারে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির প্রতিকার করতে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত সভার সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সভা শেষ করা হয়।
