কোপা শিরোপার সঙ্গে ছবি, মেসি গড়লেন আরেকটি রেকর্ড

কোপা জিতে ড্রেসিংরুমে খালি গায়ে শিরোপার সঙ্গে একটা ছবি তুলেছিলেন মেসি। সেই ছবিই এখন ইনস্টাগ্রামের একটি রেকর্ড নতুন করে লিখছে। এ পর্যন্ত ২ কোটি ৫৪ হাজারের কাছাকাছি ‘লাভ’ রিঅ্যাকশন পেয়েছে ছবিটি।

ইনস্টাগ্রামের ইতিহাসে ক্রীড়াবিষয়ক আর কোনো ছবি এত বেশি রিঅ্যাকশন পায়নি। বলা বাহুল্য, রিঅ্যাকশন পাওয়ার এ যাত্রা এখানেই থামবে না; প্রতিমুহূর্তেই ছবিটায় রিঅ্যাকশন বেড়েই চলেছে।

এ রেকর্ড করার পথেও মেসি টপকেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার পর তাঁকে শ্রদ্ধা জানিয়ে গত বছরের ২৫ নভেম্বর একটা ছবি পোস্ট করেছিলেন রোনালদো। এত দিন সেই ছবির দখলে ছিল রেকর্ডটা। এখন পর্যন্ত রোনালদোর সেই ছবি রিঅ্যাকশন পেয়েছে ১ কোটি ৮৪ লাখের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *