সিংগাইরে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৪ মাসের অন্ত:সত্ত্বা

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে জনৈক দশম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণে ৪ মাসের অন্ত:সত্ত্বা হয়েছেন। এ ঘটনায় শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামে জোনাব আলী (৫০) ধর্ষকের নিজ বাড়িতে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাইমাইল গ্রামের জনৈক ব্যক্তি তার স্কুল পড়ুয়া মেয়ে (১৬) নিয়ে একই গ্রামের জোনাব আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করেন। ভিকটিমের মা ওমান প্রবাসী হওয়ায় বাড়িতে প্রায়ই একা থাকতো। আর এ সুযোগে বাড়ির মালিক বিভিন্ন সময় স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো। এক পর্যায় গত ৩০ মার্চ দিবাগত রাতে বাড়িতে একা পেয়ে বাড়ির মালিক জোনাব আলী তার শ্বয়নকক্ষে ঢুকে বিয়ের প্রলোভন দিয়ে ও ফুসলিয়ে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করায় স্কুল ছাত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক গা ঢাকা দেয়। এতে এলাকার মানুষের মুখে চলছে নানা গুঞ্জন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মো. মনোহর আলী বলেন, ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *