কেরানীগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাক) প্রতিনিধি : কেরানীগঞ্জে আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়ার পরামর্শ ক্রমে কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মো. নাজিম উদ্দিন, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান সফু, কলেজের অধ্যক্ষ এটিএম বজলুর রশিদ খন্দকারসহ অন্যান্য শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীবৃন্দ ।অনুষ্ঠানে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান এর মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের বিভিন্ন ঘটনা স্মরণ করা হয়। আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *