শ্রীনগরে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃ#ত্যু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিক্সার ধাক্কায় ৫ বছর বয়সী আব্দুল্লাহ বিন তালহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ বিন তালহা উপজেলার ষোলঘর ইউনিয়নের দক্ষিন উমপাড়া মাস্টার বাড়ি  গ্রামের দিলিপ ইসলামের পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শিশু তাহলা বাবার মা সাথে উমপাড়া এলাকা থেকে মাইজপাড়া এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে তালহা নানা বাড়ি থেকে মাইজপাড়া বাজারে ঘুরতে বের হয়ে রাস্তা পারাপার করাকালে অটোরিক্সার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ বাড়িতে নিয়ে যায়।

এব্যাপারে শ্রীনগর থানার এসআই তারেক  শিশু তালহার মৃত্যু নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *