সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ ঋণের জামিনদার না হওয়ায় সত্য রঞ্জন দাস (৬০) নামের এক দরিদ্র দিনমজুরকে বেধড়ক মারধর জখম করা হয়েছে। আজ দুপুর বেলায় গোসল করে বাড়িতে যাওয়ার সময় হাজীগাও গ্রামের মুকুল দাস, ভবেশ দাস ও চন্দন দাস ওই দিনমজুরকে মারধর করেন।
বৃহস্পতিবার দুপুর সারে ৩টায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাও গ্রামে এ ঘটনায় নির্যাতনের শিকার ওই দিনমজুরের স্ত্রী কানন দাস সিরাজদিখান থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছে। বর্তমানে ওই দিনমজুর সত্য রঞ্জন দাস সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসাধীন অবস্থায় সত্য রঞ্জন দাস অভিযোগ করেন, হাজীগাও গ্রামের মৃত জীবন দাসের ছেলে মুকুল দাস ব্রাক ব্যাংক থেকে এক লক্ষ ঋণনের জামিনদার হওয়ার জন্য আমাকে বললে আমি তাতে রাজী না হওয়ায় আজ দুপুরে আমি পুকুরে গোসল করে বাড়ি আসার পথে মুকুল দাস আমাকে গালিগালাজ শুরু করে আমি,আমি গালি দিতে না বলতেই আমাকে জোর করে ওদের ঘড়ে নিয়ে ওরা তিন ভাই লোহার রড,কাঠের ডাসা দিয়ে আমার মাথায় আঘাত করে।
আমি একজন দিনমজুর শুধু এক শতাংশ জায়গার একটি ঘড় আছে আমার, আমি কিভাবে এক লাখ টাকার ঋণনের জামিনদার হই। বেশ কিছুদিন মুকুল আমাকে ঋণনের জামিনদার হওয়ার কথা বললেও আমি রাজী না হওযায় ক্ষিপ্ত হয়ে আজ আমাকে গালিগালাজ করে ওদের ঘড়ে নিয়ে দরজা-জানালা বন্ধ করে আমাকে বেধড়ক মারধর করেন। আমার চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি ওদের বিচার চাই। । এ বিষয়ে মুকুল দাসের মোবাইল ফোনে বারবার চেস্টা করলেও মুকুল দাস,ভবেশ দাস মোবাইল রিসিভ করেনি।
সিরাজদিখান থানার অফিসার ইনর্চাজ খন্দকার হাফিজুর রহমান জানান, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। নির্যাতনের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
