কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাস্তা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুই হাজার একশ অসহায় ও দরিদ্র পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসকর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুর হোসেন, মো. সাহাবুদ্দিন, আব্দুল আজিজ, শান্তি, ঝুমা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা মুন্না, মো. নুর ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *