কেরানীগঞ্জে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অফিসের আয়োজনে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জসিম উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *