সিরাজদিখানে স্কুলে স্কুলে বই উৎসব, শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উচ্ছ্বাস

লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলাতেও বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা তারা।
রবিবার(১ জানুয়ারি) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে  বই উৎস‌বের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর।
বিদ্যালয়ের সভাপতি মকসুদুল আলম মুকুটের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইয়াছিন আলীর সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোলা ইউপি চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রাসেল শেখ, ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনালী দাশ, সহকারী শিক্ষক মোহাম্মদ মামুন দিদার ,সিরাজদিখান পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান প্রমুখ ।
উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ই বছরের প্রথম দিন উপলক্ষে উপজেলার প্রত্যেকটি স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *